আজ
|| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
মিরের বাজারে রেল দুর্ঘটনা: গেটম্যানের অসাবধানতায় ট্রেনের সঙ্গে ট্রাকের সংঘর্ষ
প্রকাশের তারিখঃ ৪ জুন, ২০২৫
মিরের বাজার, ৩১ মে ২০২৫ পূবাইল থানা মিরের বাজার রেলগেইটে গেটম্যানের অসাবধানতার কারণে এক ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। একটি পণ্যবাহী ট্রাক রেললাইনের ওপর উঠে গেলে সেটি বিকল হয়ে পড়ে। প্রায় ২০ মিনিট পর একটি ট্রেন সেখানে এসে ট্রাকটির সঙ্গে সজোরে ধাক্কা খায়।
প্রত্যক্ষদর্শীদের মতে, গেইট খোলা থাকায় একটি ট্রাক রেললাইন অতিক্রম করার সময় হঠাৎ সেখানে গর্ত বা ভাঙ্গা অংশে পড়ে গাড়িটির এক্সেল ভেঙ্গে যায়। এর ফলে ট্রাকটি রেললাইনের মাঝে আটকে পড়ে। প্রায় ২০ মিনিট গাড়িটি লাইনের উপরেই দাঁড়িয়ে ছিল, কিন্তু এত সময়েও রেল কর্তৃপক্ষ বা গেটম্যানের পক্ষ থেকে ট্রেনটি থামানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ ওঠে।
দুর্ঘটনার পর গেটম্যান আলঙ্গীর দাবি করেন, ট্রেনটি মাত্র ৭ থেকে ১০ মিনিটের মধ্যে চলে আসে, অথচ স্থানীয়রা জানান, গাড়ি আটকে পড়ার অন্তত ২০ মিনিট পর ট্রেন আসে। এই সময়ের মধ্যে উপযুক্ত ব্যবস্থা নিলে দুর্ঘটনাটি এড়ানো সম্ভব ছিল বলে স্থানীয় বাসিন্দারা মনে করেন।
এই ঘটনায় ট্রাকটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়, তবে এখন পর্যন্ত কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। রেল চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এ বিষয়ে রেলওয়ে কর্তৃপক্ষ কে ফোন দেওয়া হলেও তিনি বক্তব্য দেয়নি।
Copyright © 2026 গাজীপুরের খবর. All rights reserved.