• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরের কালিয়াকৈরে জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইমামের খামার পুড়ে ছাই, নিহত ৫ গরু গাজীপুরে ট্রাকের ধাক্কায় গার্মেন্টস কর্মকর্তা নিহত ময়মনসিংহে হজযাত্রীদের হজ প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত  ধর্ম অবমাননার মামলায় জামিন পেলেন বাউল আবুল সরকার জ্বালানিসংকটে গাজীপুরের শিল্পকারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন কোনাবাড়ী ফ্লাইওভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ৩, আহত অন্তত ৭ ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪ ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন  ময়মনসিংহ তথ্য কমপ্লেক্সের ভিত্তিস্থাপন প্রস্তুতি পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

কোনাবাড়ী ফ্লাইওভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ৩, আহত অন্তত ৭

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ৬ এপ্রিল, ২০২৬

স্টাফ রিপোর্টার, আলমগীর হোসেন:


ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কোনাবাড়ী ফ্লাইওভারে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত এবং অন্তত সাতজন আহত হয়েছেন।

 

রোববার ৫ এপ্রিল সন্ধ্যায় কোনাবাড়ী ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টাঙ্গাইলগামী তাকওয়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস ফ্লাইওভারের ওপর দিয়ে যাওয়ার সময় পেছন থেকে অজ্ঞাত একটি দ্রুতগতির ট্রাক সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ঘটনাস্থলেই একজন যাত্রীর মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই স্থানীয়রা এগিয়ে এসে আহতদের উদ্ধার করে দ্রুত নিকটস্থ বিভিন্ন হাসপাতালে পাঠান। গুরুতর আহত দুইজন হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

 

পুলিশ জানায়, নিহত তিনজনের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আরও পাঁচজন যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে কোনাবাড়ি পপুলার হাসপাতালে এবং তিনজনকে কোনাবাড়ি সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেন এবং দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করেন। বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক আব্দুল হামিদ জানান, পেছন থেকে একটি অজ্ঞাত ট্রাক বাসটিকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ঘাতক ট্রাকটিকে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। নিহতদের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category