• বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম
গাজীপুরের কালিয়াকৈরে জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার কালীগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ইমামের খামার পুড়ে ছাই, নিহত ৫ গরু গাজীপুরে ট্রাকের ধাক্কায় গার্মেন্টস কর্মকর্তা নিহত ময়মনসিংহে হজযাত্রীদের হজ প্রশিক্ষণ কর্মসুচি অনুষ্ঠিত  ধর্ম অবমাননার মামলায় জামিন পেলেন বাউল আবুল সরকার জ্বালানিসংকটে গাজীপুরের শিল্পকারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন কোনাবাড়ী ফ্লাইওভারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: নিহত ৩, আহত অন্তত ৭ ময়মনসিংহে মাদক মামলায় সাজাপ্রাপ্ত এক আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১৪ ময়মনসিংহে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বিভাগীয় তথ্য কমপ্লেক্সের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন  ময়মনসিংহ তথ্য কমপ্লেক্সের ভিত্তিস্থাপন প্রস্তুতি পরিদর্শনে গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক

গাজীপুরের কালিয়াকৈরে জঙ্গল থেকে অজ্ঞাত ব্যক্তির কঙ্কাল উদ্ধার

Reporter Name / ১৯ Time View
Update : মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় জঙ্গলের ভেতর থেকে অজ্ঞাত এক ব্যক্তির মাথার খুলি ও শরীরের বিভিন্ন হাড় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (আজ) সন্ধ্যায় উপজেলার কাচারস এলাকা থেকে এসব কঙ্কাল উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে জঙ্গলের ভেতরে মানুষের হাড়গোড় ও একটি মাথার খুলি দেখতে পান এলাকাবাসী। পরে বিষয়টি কালিয়াকৈর থানা পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ কঙ্কালগুলো উদ্ধার করে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, উদ্ধার হওয়া হাড়গুলো অজ্ঞাত কোনো ব্যক্তির বলে ধারণা করা হচ্ছে। কঙ্কালগুলো ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। পরিচয় শনাক্তের পাশাপাশি আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

পুলিশ জানায়, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category