আজ
|| ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ || ২৭শে শাওয়াল, ১৪৪৭ হিজরি
বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ছাত্র দল নেতা আবু সাঈদ সরকার
প্রকাশের তারিখঃ ১৩ এপ্রিল, ২০২৬
রবিউল আলম,স্টাফ রিপোর্টার:
বাংলা নববর্ষ উপলক্ষে পূবাইলবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন গাজীপুর মহানগর ছাত্র দলের সাবেক সহ-সভাপতি আবু সাঈদ সরকার।
সোমবার (১৩এপ্রিল) এক বাণীতে ছাত্র দলের সাবেক নেতা আবু সাঈদ সরকার বলেন, আজ (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ ১৪৩৩। বাংলা সনের প্রথম দিন।
নববর্ষের উষালগ্নে আমাদের অগণিত সমর্থক, শুভানুধ্যায়ী পূবাইলবাসী এবং পূবাইল থানা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক আলোকিত আনন্দময় উৎসব। এ উৎসব সুপ্রাচীন ঐতিহ্যের তরঙ্গায়িত রূপ। পহেলা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার আকুলতা।
নতুন বছর মানেই অতীতের সব ব্যর্থতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে গতিশীল কর্মপ্রবাহে সুন্দর, সমৃদ্ধ আগামী নির্মাণ করা।
তিনি আরও বলেন, প্রতিটি উৎসবের অন্তস্থল থাকে ধনী-নির্ধন নির্বিশেষে সব মানুষের মিলন, পরোক্ষে একটি জাতির নানা সম্প্রদায়, ধর্ম-গোষ্ঠীকে সংযুক্ত করে নানাভাবে।
১৪৩৩ বাংলা সনের প্রথমদিনের নতুন আলোতে মহান আল্লাহ রাব্বুল আলামীনের কাছে দেশের সব মানুষের সুখ ও শান্তির জন্য প্রার্থনা করছি।
Copyright © 2026 গাজীপুরের খবর. All rights reserved.