• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা পূবাইলে অবৈধ তেল মজুদের দায়ে হাবিব পাম্প কে ২০ হাজার টাকা জরিমানা  ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে গাজীপরে টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়ির গতিরোধ করে বিএনপি নেতার মুক্তির দাবি পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসবে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ গাজীপুরে ২০০ টাকার জন্য খুন, তিন বছর পর আসামি গ্রেফতার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী জাকির হোসেন সরকার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল খান নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পূবাইল সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল এস এর পূবাইল প্রতিনিধি কালীগঞ্জে ইয়াবাসেবীর তিন মাসের কারাদণ্ড

গাজীপুরে ২০০ টাকার জন্য খুন, তিন বছর পর আসামি গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক / ৪৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬

গাজীপুরের ছোট দেওড়া এলাকায় মাত্র ২০০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে এক গাড়িচালককে কুপিয়ে হত্যার ঘটনায় প্রায় তিন বছর আত্মগোপনে থাকার পর প্রধান আসামি শাওন মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

সোমবার (১৩ এপ্রিল) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পিবিআই গাজীপুর ইউনিটের পুলিশ সুপার আবুল কালাম আজাদ। গ্রেফতার শাওন মিয়া গাজীপুর সিটি করপোরেশনের ছোট দেওড়া এলাকার আব্দুর রশীদের ছেলে।

পিবিআই সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৩ মে ছোট দেওড়া এলাকায় নিজ বসতবাড়ির পাশে গাড়িচালক মাসুদ রানাকে পথরোধ করে শাওন মিয়া, সুজন মিয়া (৩৩), গদু মিয়া (২৬), আ. রশিদ (৫৫)সহ আরও ৪/৫ জন অজ্ঞাতনামা ব্যক্তি এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়দের সহায়তায় স্বজনরা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৪ মে তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের ছোট ভাই বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার তদন্তভার পায় পিবিআই।

তদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় চলতি বছরের ১২ এপ্রিল চট্টগ্রামের দক্ষিণ ওয়াহেদপুর এলাকায় চিটাগাং ফিড লিমিটেডে অভিযান চালিয়ে শাওন মিয়াকে গ্রেফতার করা হয়। দীর্ঘদিন তিনি সেখানে আত্মগোপনে ছিলেন।

পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাওন মিয়া হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন এবং আদালতে জবানবন্দি দিয়েছেন।

তিনি আরও জানান, শাওন মিয়া ভুক্তভোগী মাসুদের বাসার সামনে ভাড়া থাকতেন। মাসুদের কাছে শাওনের ২০০ টাকা পাওনা ছিল। এ টাকা নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে মাসুদ তাকে গালিগালাজ করেন এবং ছুরি দিয়ে শাওনের হাতে আঘাত করেন। পরে শাওন ছুরিটি ছিনিয়ে নিয়ে মাসুদের বুকে আঘাত করে পালিয়ে যায়।

পিবিআই জানিয়েছে, এ মামলার অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category