• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৫ অপরাহ্ন
শিরোনাম
মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা পূবাইলে অবৈধ তেল মজুদের দায়ে হাবিব পাম্প কে ২০ হাজার টাকা জরিমানা  ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে গাজীপরে টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়ির গতিরোধ করে বিএনপি নেতার মুক্তির দাবি পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসবে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ গাজীপুরে ২০০ টাকার জন্য খুন, তিন বছর পর আসামি গ্রেফতার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী জাকির হোসেন সরকার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল খান নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পূবাইল সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল এস এর পূবাইল প্রতিনিধি কালীগঞ্জে ইয়াবাসেবীর তিন মাসের কারাদণ্ড

‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: / ২৬ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

পটুয়াখালী শহরে ‘বৈশাখী চাঁদা’কে কেন্দ্র করে এক ব্যবসায়ীর ওপর হামলার অভিযোগে উত্তেজনা তৈরি হয়েছে। আহত ব্যবসায়ী খোকন মল্লিক দাবি করেছেন, চাঁদা না দেওয়ায় তার দোকানে হামলা চালিয়ে তাকে মারধর ও কুপিয়ে জখম করা হয়েছে।

 

মঙ্গলবার দুপুরে পটুয়াখালী সদর থানাসংলগ্ন জেলা পুলিশ মালিকানাধীন একটি মার্কেটে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় মৎস্যজীবী দলের নেতা বাবুল গাজী ও শামীমসহ কয়েকজন দীর্ঘদিন ধরে তার কাছে চাঁদা দাবি করে আসছিলেন। পহেলা বৈশাখ উদযাপনের কথা বলে সর্বশেষ পাঁচ লাখ টাকা দাবি করা হলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান।

 

এর জেরে অভিযুক্তরা তার দোকানে হামলা, ভাঙচুর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে বলে অভিযোগ করেন খোকন মল্লিক। তিনি আরও জানান, এর আগেও বিভিন্ন সময়ে তার কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়েছে।

 

তবে অভিযোগ অস্বীকার করে বাবুল গাজী বলেন, বিষয়টি মূলত বিরোধ থেকে সংঘর্ষে রূপ নিয়েছে। এদিকে পটুয়াখালী সদর থানা পুলিশ জানিয়েছে, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি, তবে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

 

ঘটনাটি এলাকায় চাঁদাবাজি ও নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category