• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
শিরোনাম
মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা পূবাইলে অবৈধ তেল মজুদের দায়ে হাবিব পাম্প কে ২০ হাজার টাকা জরিমানা  ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে গাজীপরে টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়ির গতিরোধ করে বিএনপি নেতার মুক্তির দাবি পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসবে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ গাজীপুরে ২০০ টাকার জন্য খুন, তিন বছর পর আসামি গ্রেফতার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী জাকির হোসেন সরকার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল খান নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পূবাইল সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল এস এর পূবাইল প্রতিনিধি কালীগঞ্জে ইয়াবাসেবীর তিন মাসের কারাদণ্ড

পুবাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বন্ধুদের মিলনমেলায় গাজীপুর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ ও পুলিশ কর্মকর্তাদের অংশগ্রহণ

Reporter Name / ৬১০ Time View
Update : শনিবার, ২৮ জুন, ২০২৫

গাজীপুর প্রতিনিধিঃ

২৮ জুন ২০২৫ গাজীপুর মহানগরের পূবাইল নীড় রিসোর্টে আজ অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন বন্ধুদের মিলনমেলা। দিনব্যাপী এই আয়োজনে এক আবেগঘন পরিবেশে মিলিত হন বিভিন্ন প্রজন্মের প্রাক্তন শিক্ষার্থীরা।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর যুবদলের সাবেক সফল সভাপতি ও টঙ্গী পশ্চিম থানা বিএনপির সংগ্রামী সভাপতি প্রভাষক বসির উদ্দিন।

 

এছাড়াও উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর পুলিশের সম্মানিত কমিশনার, সহকারী পুলিশ কমিশনার এবং পূবাইল মেট্রো থানার ইনচার্জ শেখ আমিরুল ইসলাম।

 

মিলনমেলায় আরও উপস্থিত ছিলেন পূবাইল থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক সোহেল খান এবং গাজীপুর মহানগর ৩৯ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার সরকার।

 

অনুষ্ঠানে আগত অতিথিরা তাদের শিক্ষা জীবনের স্মৃতি রোমন্থন করেন এবং বর্তমান প্রেক্ষাপটে বন্ধুত্ব ও সামাজিক বন্ধনের গুরুত্ব তুলে ধরেন।

 

প্রভাষক বসির উদ্দিন বলেন, “এই মিলনমেলা আমাদের পুরনো সম্পর্কগুলোকে নতুন করে জাগিয়ে তোলে, যা আমাদের সামাজিক সম্প্রীতি ও রাজনৈতিক সচেতনতাকে আরও দৃঢ় করে।”

 

মিলনমেলায় অংশগ্রহণকারী সবাই একমত হন যে, এমন আয়োজন আরও ঘন ঘন হওয়া উচিত, যা সম্পর্ক ও ভ্রাতৃত্বের বন্ধনকে আরও শক্তিশালী করে তোলে।

 

সন্ধ্যার পর সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের পর্দা নামে


আপনার মতামত লিখুন :
More News Of This Category