রবিউল আলম,স্টাফ রিপোর্টার:
গাজীপুরের পূবাইল থানা যুবদলের যুগ্ম আহবায়ক ও সভাপতি পদপ্রার্থী মোঃ সোহেল খান বাংলা নববর্ষ ১৪৩৩ উপলক্ষে পূবাইলবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব, যা আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। পহেলা বৈশাখ আমাদের মাঝে নতুন উদ্দীপনা ও প্রেরণা জাগিয়ে তোলে। পুরোনো বছরের সকল গ্লানি, দুঃখ ও ব্যর্থতা পেছনে ফেলে নতুন বছরকে বরণ করার মধ্য দিয়ে আমরা নতুন আশার পথে এগিয়ে যাই।
তিনি আরও বলেন, নতুন বছর ১৪৩৩ সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক—এই প্রত্যাশা করি। পূবাইলসহ সারা দেশের মানুষ যেন ভ্রাতৃত্ববোধ, ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধার মাধ্যমে এই উৎসব উদযাপন করতে পারে।
একই সঙ্গে তিনি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে আনন্দঘন পরিবেশে বাংলা নববর্ষ উদযাপনের আহ্বান জানান।