• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৫১ অপরাহ্ন
শিরোনাম
মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা পূবাইলে অবৈধ তেল মজুদের দায়ে হাবিব পাম্প কে ২০ হাজার টাকা জরিমানা  ‘বৈশাখী চাঁদা’ না দেওয়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখমের অভিযোগ মৎস্যজীবী দলের নেতার বিরুদ্ধে গাজীপরে টঙ্গীতে প্রধানমন্ত্রীর গাড়ির গতিরোধ করে বিএনপি নেতার মুক্তির দাবি পূবাইল সাংবাদিক ক্লাবে পান্তা-ইলিশ উৎসবে বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ গাজীপুরে ২০০ টাকার জন্য খুন, তিন বছর পর আসামি গ্রেফতার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী জাকির হোসেন সরকার বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন যুবদল নেতা সোহেল খান নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন পূবাইল সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক ও চ্যানেল এস এর পূবাইল প্রতিনিধি কালীগঞ্জে ইয়াবাসেবীর তিন মাসের কারাদণ্ড

মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

Reporter Name / ৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬

রবিউল আলম স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরের পূবাইল থানাধীন ৪০ নং ওয়ার্ডের মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আজ(১৬ এপ্রিল ) বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দোয়া অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেঘডুবি আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অখিল কুমার বিশ্বাস, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর সিটি কর্পোরেশন এর সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী,ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিপি, মজিবুর রহমান কাজল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পূবাইল আদর্শ বিশ্ববিদ্যালয় ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রশিদ, পূবাইল ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, আব্দুল আলীম,পূবাইল থানা বিএনপির সহ-সভাপতি নূর মোহাম্মদ নূরালি ,বীর মুক্তিযোদ্ধা আফজালুর রহমান, পূবাইল থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম,সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা বৃন্দ।

 

উক্ত অনুষ্ঠানে সঞ্চালনা করেন মেঘডুবী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিলন আহম্মেদ,

 

উক্ত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান বক্তা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমাদের স্বপ্ন দেখতে হবে বড়। ভাল ভাবে লেখাপড়া করতে হবে। উক্ত প্রতিষ্ঠানের সুনাম যেন বেড়ে যায় সেদিকে সকলের খেয়াল রাখতে হবে। তোমরা ভালো ফলাফল করে দেশের ভাল জায়গায় দায়িত্ব পালন করবে। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষার প্রতি অনেক গুরুত্ব দিচ্ছেন।


আপনার মতামত লিখুন :
More News Of This Category