• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Headline
পূবাইলে তরবারিসহ গ্রেফতার ১, পালাল ২-৩ ডাকাত গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও মিজ তানজিলা খানম পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’ পূবাইল থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার ইন্তেকালে গভীর শোক পূবাইল থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক চোর গ্রেফতার পূবাইল হায়দারাবাদ জাগিরার টেকে ঈদ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হারুন উর রশিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ হযরত আলী টিটু পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনসুর আলী

পূবাইল স্টেশন এলাকায় বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার

Reporter Name / ৪৩৯ Time View
Update : শনিবার, ৯ মে, ২০২৬

রবিউল আলম,স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরীর পূবাইল স্টেশন এলাকায় একটি যাত্রী ছাউনির পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ নারীর মরদেহ উদ্ধার করেছে পূবাইল থানা পুলিশ। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

শনিবার (৯ মে) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে পূবাইল স্টেশন সংলগ্ন এলাকায় পথচারীরা এক বৃদ্ধ নারীকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়রা বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানালে পূবাইল থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

পুলিশ জানায়, নিহত নারীর বয়স আনুমানিক ৬০ বছর। তাৎক্ষণিকভাবে তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনাস্থলে সুরতহাল প্রতিবেদন প্রস্তুতের পর মরদেহটি ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 

স্থানীয়দের ধারণা, দীর্ঘ সময় ধরে অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণেই ওই নারীর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না।

 

এ বিষয়ে পূবাইল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সাব্বির আহমেদ বলেন, “প্রাথমিকভাবে বার্ধক্যজনিত মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।”

 

পুলিশ নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা