• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
Headline
পূবাইলে তরবারিসহ গ্রেফতার ১, পালাল ২-৩ ডাকাত গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও মিজ তানজিলা খানম পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’ পূবাইল থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার ইন্তেকালে গভীর শোক পূবাইল থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক চোর গ্রেফতার পূবাইল হায়দারাবাদ জাগিরার টেকে ঈদ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হারুন উর রশিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ হযরত আলী টিটু পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনসুর আলী

পূবাইলে সরকারি পুকুর থেকে মাছ চুরির ভিডিও ভাইরাল,এলাকায় চাঞ্চল্যে

Reporter Name / ৫১৪ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

রবিউল আলম, স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন ৪০ নম্বর ওয়ার্ডের চামুড্ডা এলাকায় গাজীপুর সিটি কর্পোরেশনের একটি সরকারি পুকুর থেকে রাতের আঁধারে মাছ চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়।

 

জানা যায়, চামুড্ডা এলাকার সরকারি পুকুরটির জমির পরিচয় আরএস খতিয়ান নং-২ এবং আরএস দাগ নং-৪৬। স্থানীয়দের দাবি, গত ৮ মে শুক্রবার গভীর রাতে একদল সংঘবদ্ধ চোর পুকুরটিতে হানা দেয়। তারা জাল ফেলে পুকুর থেকে বিপুল পরিমাণ মাছ ধরে নিয়ে যায়।

 

ঘটনার সময় স্থানীয় এক ব্যক্তি মোবাইল ফোনে পুরো ঘটনাটি ধারণ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে দ্রুত ভাইরাল হয়ে পড়ে। ভিডিও ফুটেজে দেখা যায়, চোরচক্রটি অত্যন্ত কৌশলে ও দ্রুততার সঙ্গে মাছগুলো বস্তাবন্দি করে ঘটনাস্থল ত্যাগ করছে।

 

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। সরকারি সম্পদ রক্ষা ও এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন সচেতন মহল। তারা ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের দ্রুত শনাক্ত ও আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন।

 

এ বিষয়ে পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতিকুর রহমান বলেন, “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো জিডি বা লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

 

সরকারি পুকুর থেকে মাছ চুরির এই ঘটনা বর্তমানে পুরো এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। স্থানীয়রা দ্রুত দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা