• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
Headline
পূবাইলে তরবারিসহ গ্রেফতার ১, পালাল ২-৩ ডাকাত গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও মিজ তানজিলা খানম পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’ পূবাইল থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার ইন্তেকালে গভীর শোক পূবাইল থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক চোর গ্রেফতার পূবাইল হায়দারাবাদ জাগিরার টেকে ঈদ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হারুন উর রশিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ হযরত আলী টিটু পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনসুর আলী

পূবাইল থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক চোর গ্রেফতার

Reporter Name / ১৯ Time View
Update : রবিবার, ৩১ মে, ২০২৬

রবিউল আলম,স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন মাজুখান এলাকায় সংঘটিত চুরির ঘটনায় অভিযান পরিচালনা করে এক চোরকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।

 

জানা যায়, মাজুখান এলাকার তানভীর ফ্লাওয়ার এন্ড ডাল মিলসের গোডাউন থেকে রাতের আঁধারে টিনের বেড়া ভেঙে প্রায় ১ লক্ষ ৮০ হাজার টাকার গম ও ভুষি চুরি করে নিয়ে যায় সংঘবদ্ধ চোরচক্র। পরে প্রতিষ্ঠানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে প্রতিষ্ঠানের শ্রমিক সর্দার মোঃ শাহ আলমসহ অজ্ঞাতনামা কয়েকজনকে শনাক্ত করা হয়।

 

ঘটনার পর পূবাইল থানায় মামলা দায়ের হলে তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ) মোঃ আনোয়ার হোসেন খান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করে অভিযুক্ত মোঃ শাহ আলম (৩৭) কে মাজুখান এলাকা থেকে গ্রেফতার করেন।

 

পরবর্তীতে ধৃত আসামির স্বীকারোক্তি ও দেখানো মতে তালটিয়া (সাতপোয়া) এলাকার একটি ভাড়াকৃত বাসা থেকে চুরি হওয়া মালামালের মধ্যে ২০ বস্তা গম ও ১৫ বস্তা গমের ভুষি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য প্রায় ৬৭ হাজার ৭৫০ টাকা।

 

গ্রেফতারকৃত আসামিকে উদ্ধারকৃত মালামালসহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা