রবিউল আলম,স্টাফ রিপোর্টার:
গাজীপুরের পূবাইল থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়া আজ বিকেলে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দীর্ঘদিন ধরে লিভারজনিত জটিল রোগে ভুগছিলেন তিনি। তাঁর অকাল মৃত্যুতে পূবাইলসহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ফিরোজ মিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পূবাইল মেট্রো থানা বিএনপির সভাপতি মনির হোসেন বকুল এবং সাধারণ সম্পাদক হারুন উর রশিদ সরকার। এক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।
শোকবার্তায় তারা বলেন, “ফিরোজ মিয়া ছিলেন একজন সৎ, সাহসী ও নিবেদিতপ্রাণ সংগঠক। দল ও সাধারণ মানুষের জন্য তিনি সবসময় আন্তরিকভাবে কাজ করে গেছেন। তাঁর মৃত্যুতে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হয়েছে, যা সহজে পূরণ হওয়ার নয়।”
নেতৃবৃন্দ মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন, আল্লাহ যেন মরহুম ফিরোজ মিয়াকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর শোকাহত পরিবারকে এই কঠিন শোক সহ্য করার শক্তি ও তৌফিক দান করেন। আমিন।