• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
Headline
পূবাইলে তরবারিসহ গ্রেফতার ১, পালাল ২-৩ ডাকাত গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও মিজ তানজিলা খানম পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’ পূবাইল থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার ইন্তেকালে গভীর শোক পূবাইল থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক চোর গ্রেফতার পূবাইল হায়দারাবাদ জাগিরার টেকে ঈদ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হারুন উর রশিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ হযরত আলী টিটু পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনসুর আলী

আমার পাশে বসা ৯০ পারসেন্ট নেতাকর্মী মাদক খায়, আমি ক্যামনে মাদকের বিরুদ্ধে বক্তৃতা দেই: এমপি মোবাশ্বের

Reporter Name / ৩৯ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

কুমিল্লা-১০ (লালমাই-নাঙ্গলকোট) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি ভিডিও বক্তব্য ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। যেখানে তাকে তার পাশে বসা নেতাকর্মীদের ৯০ শতাংশ মাদক সেবন করেন বলে বলতে শোনা গেছে।

 

সোমবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বক্তব্য ভাইরাল হয়। এর আগে রোববার নাঙ্গলকোট উপজেলা পরিষদের হলরুমে এ বক্তব্য দিয়েছিলেন তিনি।

 

১ মিনিট ১০ সেকেন্ডের ভাইরাল ওই বক্তব্যে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়াকে বলতে শোনা যায়, ‘রাজনীতিবিদরা নিজেরা খাই আসি মাদক বিরোধী বক্তৃতা দেয়। আমার পাশে যদি বসে ৯০ পারসেন্ট এইডা-ওইডা খায়, আমি কেমনে মাদক বিরোধী বক্তৃতা দেই? আইসাই উনারা বক্তৃতা দেয় এলাকাকে মাদকমুক্ত করবে। আরে মিয়া হয়তো খাইয়া আইছো নইলে যাইয়া খাইবা৷ তোমাদের আমি চিনি না, হ্যাঁ? আর আমরা জানি না?

 

তিনি আরো বলেন, আর আপনি যখন শিক্ষিত হবেন, আপনি যখন বিবেকবান হবেন, তখন আপনি এদেরকে ধরতে পারবেন। আপনি এখন ধরতে পারবেন প্রিন্সিপালরে? কইব আন্নের হোলাও তো খায়, আন্নে কইত্তাই আইছেন। একজনে কয় যে এই তুই ইয়ানো কিতা করোস, কয় আঁই যিডা করি আন্নের হুতেও হেইডা করে। আগে নিজের পরিবারকে শুধরান, আগে নিজেকে শুধরান, এরপরে। আমগো বহুত শিক্ষককেও খায় আমি জানি। ঢাকা-ঢুকা যায় যে হোটেলে হোটেলে জানি। এবং হোটেলের বিলের টাকাও যায় নেতাগো পকেট থেকে যায় । আমি অকপটে বলে নিচ্ছি, আগে নিজেকে শুধরান পরে জাতিকে নিয়ে চিন্তা কইরেন।’

 

খোঁজ নিয়ে জানা গেছে, গত রোববার নাঙ্গলকোট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া। এ সময় উপস্থিত শিক্ষক, উপজেলায় কর্মরত কর্মকর্তাদের সামনে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। বক্তব্যের একপর্যায়ে মাদকের বিরুদ্ধে বক্তব্য দেন তিনি। বক্তব্যের একপর্যায়ে এমন সব মন্তব্য করেন সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়া।

 

এ বিষয়ে জানতে সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূইয়াকে মুঠোফোনে একাধিকবার ফোন করে তাকে পাওয়া যায় নাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা