• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:২২ অপরাহ্ন
Headline
পূবাইলে তরবারিসহ গ্রেফতার ১, পালাল ২-৩ ডাকাত গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও মিজ তানজিলা খানম পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’ পূবাইল থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার ইন্তেকালে গভীর শোক পূবাইল থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক চোর গ্রেফতার পূবাইল হায়দারাবাদ জাগিরার টেকে ঈদ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হারুন উর রশিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ হযরত আলী টিটু পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনসুর আলী

বাসন থানায় বিশেষ অভিযান: দস্যূতা ও অস্ত্র মামলায় ৩ কুখ্যাত ছিনতাইকারী গ্রেফতার

Reporter Name / ৪৬ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে দস্যূতা ও দেশীয় অস্ত্র মামলায় জড়িত তিন কুখ্যাত ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। মঙ্গলবার (০৫ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে তাদের আটক করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

পুলিশ জানায়, দস্যূতা মামলার এজাহারভুক্ত আসামী জয় (২৪) কে গ্রেফতার করা হয়। সে বর্তমানে গাজীপুরের বাসন থানার নলজানী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করলেও তার স্থায়ী ঠিকানা জামালপুর সদর থানার বটতলা এলাকায়।

এছাড়া দেশীয় অস্ত্র মামলার তদন্তে সন্দেহভাজন হিসেবে আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন—মোঃ মোশারফ হোসেন সাগর (২০) এবং মোঃ আকাশ (২৭)। তারা উভয়েই গাজীপুরের বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন এবং দীর্ঘদিন ধরে ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা একটি সক্রিয় ছিনতাই চক্রের সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

বাসন থানা পুলিশ জানায়, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা