• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Headline
পূবাইলে তরবারিসহ গ্রেফতার ১, পালাল ২-৩ ডাকাত গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও মিজ তানজিলা খানম পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’ পূবাইল থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার ইন্তেকালে গভীর শোক পূবাইল থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক চোর গ্রেফতার পূবাইল হায়দারাবাদ জাগিরার টেকে ঈদ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হারুন উর রশিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ হযরত আলী টিটু পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনসুর আলী

কুমিল্লা মেডিকেল কলেজে সন্ধানী’র নবীন বরণ ও নতুন কমিটি ঘোষণা

Reporter Name / ৪৭ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

এ.কে পলাশ,কুমিল্লা প্রতিনিধি:

 

​কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) ক্যাম্পাসে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সন্ধানী মেডিকেল কলেজ ইউনিটের পক্ষ থেকে ৩৫তম ব্যাচের শিক্ষার্থীদের জন্য ওরিয়েন্টেশন প্রোগ্রাম ‘প্রজ্ঞাদীপ্ত-৩৫’ এবং ২০২৬-২৭ সেশনের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (৪ মে) মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের দিকনির্দেশনা দেন সন্ধানী’র প্রাক্তন সদস্য এবং কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষকবৃন্দ। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএমইউ-এর উপ-পরিচালক ও ড্যাব কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. আবু নাসের, ঢাকা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের অধ্যাপক ডা. শাকিল শামস, কুমিল্লা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. সাজিব উর রশিদ এবং কুমিল্লার সিভিল সার্জন ডা. আলী নুর মোহাম্মদ বশির আহমেদ।

​এছাড়াও বিশেষ অতিথি হিসেবে জেলা সার্ভিল্যান্স মেডিকেল অফিসার ডা. কাউসার আল আমিন, জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. রেজা মো. সারোয়ার আকবর, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. শফিকুল ইসলাম, কুমিল্লা সদরের ইউএইচএফপিও ডা. জাকারিয়া মাহমুদ, বেসরকারি মেডিকেল ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি ডা. রবিউল ইসলাম পাটোয়ারি উপস্থিত ছিলেন।

​কুমিল্লা মেডিকেল কলেজের শিক্ষক প্যানেল থেকে উপস্থিত ছিলেন সাবেক অধ্যাপক (গাইনি) ডা. শাখাওয়াত উল্লাহ, সহযোগী অধ্যাপক ডা. মাসুম হাসান (ইউরোলজি), ডা. মাসুম ইমরান (নিউরোমেডিসিন), ডা. ফারহানা রুমা (গাইনি), ডা. তানিয়া (ফিজিওলজি), ডা. হাফসা (ফার্মাকোলজি), ডা. সালেহ আহমেদ (মেডিসিন), ডা. এনামুল হক (মেডিসিন) এবং সহকারী অধ্যাপক ডা. তামান্না (গাইনি)।

​অনুষ্ঠানে বিদায়ী সভাপতি ডা. শাহরিয়াজ রোমান ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বিগত সেশনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনে উল্লেখযোগ্য কার্যক্রমের মধ্যে ছিল: ৭৮৬ ব্যাগ রক্ত বিনিময়, বিনামূল্যে ব্লাড গ্রুপিং ও ডোনেশন প্রোগ্রাম।মাইলস্টোন ট্র্যাজেডির সময় জরুরি ভিত্তিতে ৪০ ব্যাগ নেগেটিভ রক্ত সরবরাহ এবং হাম ও ডেঙ্গু সচেতনতামূলক সামাজিক প্রচারণা এবং টিকাদান কর্মসূচি।

​অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ২০২৬-২৭ সেশনের জন্য নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে শাকিল আহমেদ তূর্য-কে সভাপতি এবং খাইরুল আলম-কে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। আমন্ত্রিত অতিথিবৃন্দ নতুন কমিটিকে ফুল দিয়ে বরণ করে নেন।

পুরো আয়োজনের সার্বিক দিকনির্দেশনায় ছিলেন ডা. সাইফুল ইসলাম শুভ, ডা. মির্জা মো. শাহ আলম ও ডা. রেন হায়াত খানসহ আরও অনেকে। বক্তারা নতুন কমিটির সদস্যদের সন্ধানী’র মানবিক সেবা কার্যক্রমকে আরও বেগবান করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা