• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
Headline
পূবাইলে তরবারিসহ গ্রেফতার ১, পালাল ২-৩ ডাকাত গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও মিজ তানজিলা খানম পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’ পূবাইল থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার ইন্তেকালে গভীর শোক পূবাইল থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক চোর গ্রেফতার পূবাইল হায়দারাবাদ জাগিরার টেকে ঈদ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হারুন উর রশিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ হযরত আলী টিটু পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনসুর আলী

কালীগঞ্জে খেলা শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনা, আহত বালিকা ফুটবল দলের খেলোয়াড়রা—হাসপাতালে খোঁজ নিলেন প্রতিমন্ত্রী

Reporter Name / ৪৪ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

মোঃআতেফ ভূঁইয়া,বার্তা সম্পাদক:

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় খেলা শেষে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে একটি বালিকা ফুটবল দল। সোমবার (৪ মে) বিকেলে কালীগঞ্জ-টঙ্গী সড়কের পিপুলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, ‘নতুন কুঁড়ি স্পোর্টস প্রতিযোগিতা’-এ গাজীপুর সদর দলকে পরাজিত করে বিজয় অর্জনের পর কালীগঞ্জের বালিকা ফুটবল দলটি সিএনজিযোগে বাড়ি ফিরছিল। পথে পেছন দিক থেকে একটি অজ্ঞাত যানবাহন সিএনজিটিকে ধাক্কা দিলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে।

এ ঘটনায় সিএনজি চালকসহ মোট পাঁচজন আহত হন। আহতদের মধ্যে চারজনই ছিলেন ওই বালিকা ফুটবল দলের খেলোয়াড়। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।

গুরুতর আহত দুই খেলোয়াড়কে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। তাদের মধ্যে একজন চিকিৎসা শেষে বাড়ি ফিরলেও সাবিহা নামের আরেক খেলোয়াড় এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অন্যদিকে সিএনজি চালকসহ আরও দুই খেলোয়াড় প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছেন।

এদিকে মঙ্গলবার (৫ মে) সকালে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল ইসলাম ঢাকার নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন খেলোয়াড় সোহাদাকে দেখতে যান। তিনি চিকিৎসকদের সঙ্গে কথা বলে তার শারীরিক অবস্থার খোঁজ নেন এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন। পাশাপাশি আহতদের জন্য সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ঘটনার পর স্থানীয় ক্রীড়া সংগঠন ও এলাকাবাসী আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। আহত খেলোয়াড়দের পরিবার ও সতীর্থরাও তাদের দ্রুত আরোগ্য প্রত্যাশা করছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা