• বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
Headline
পূবাইলে তরবারিসহ গ্রেফতার ১, পালাল ২-৩ ডাকাত গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও মিজ তানজিলা খানম পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’ পূবাইল থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার ইন্তেকালে গভীর শোক পূবাইল থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক চোর গ্রেফতার পূবাইল হায়দারাবাদ জাগিরার টেকে ঈদ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হারুন উর রশিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ হযরত আলী টিটু পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনসুর আলী

ডিমলায় সংঘবদ্ধ ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

Reporter Name / ৩৯ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

নীলফামারী প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলায় কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার দুই আসামিকেই গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারকৃতরা হলেন কাজল রানা (২১) ও মুন্না ইসলাম মান্নান (২৪)।

 

মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার একটি এলাকা থেকে কাজল রানাকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-১৩) ও ডিমলা থানা পুলিশের যৌথ দল। এর আগে অপর আসামি মুন্না ইসলাম মান্নানকে ঢাকায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়।

 

ডিমলা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ঠাকুর দাস বিষয়টি নিশ্চিত করে জানান, হাতীবান্ধা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে এক আত্মীয়ের বাড়ি থেকে কাজল রানাকে আটক করা হয়। পরে তাকে ডিমলা থানায় হস্তান্তর করা হয়েছে।

 

মামলার এজাহার ও পারিবারিক সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী দীর্ঘদিন ধরে উপজেলার তালতলা সরকারপাড়া গ্রামে নানির বাড়িতে থেকে পড়াশোনা করছিল। গত ৫ এপ্রিল সকালে তার মা ও নানি চিকিৎসার জন্য রংপুরে যান। এ সুযোগে দুপুর আনুমানিক ২টার দিকে বাড়িতে একা পেয়ে একই গ্রামের কাজল রানা ও মুন্না ইসলাম মান্নান তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।

 

অভিযোগে বলা হয়, অভিযুক্তরা কিশোরীকে পাশের একটি নির্জন ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে মুখে কাপড় বেঁধে আটকে রাখে এবং সন্ধ্যা পর্যন্ত পালাক্রমে ধর্ষণ করে। পরে তারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

সন্ধ্যা হয়ে গেলেও কিশোরী বাড়িতে ফিরে না আসায় স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তাকে গুরুতর আহত ও রক্তাক্ত অবস্থায় ভুট্টাক্ষেত থেকে উদ্ধার করা হয়। রাত ৮টার দিকে তার মা ও নানি বাড়ি ফিরে বিষয়টি জানতে পারেন। পরে একই রাতে দুই আসামির বিরুদ্ধে ডিমলা থানায় মামলা দায়ের করা হয়।

 

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, “গণধর্ষণের ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর। ভিকটিমের পরিধেয় বস্ত্রে কোনো পুরুষের শুক্রাণুর উপস্থিতি রয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। এছাড়া ধৃত আসামিদের সঙ্গে আলামতের মিল এবং অন্যান্য ডিজিটাল ও বস্তুগত সাক্ষ্যও নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।”

 

তিনি আরও জানান, “গ্রেপ্তারকৃত আসামি কাজল রানাকে আগামীকাল বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা