• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Headline
পূবাইলে তরবারিসহ গ্রেফতার ১, পালাল ২-৩ ডাকাত গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও মিজ তানজিলা খানম পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’ পূবাইল থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার ইন্তেকালে গভীর শোক পূবাইল থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক চোর গ্রেফতার পূবাইল হায়দারাবাদ জাগিরার টেকে ঈদ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হারুন উর রশিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ হযরত আলী টিটু পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনসুর আলী

গাজীপুরে গরুচোর সন্দেহে গণপিটুনি: নিহত ৩, ট্রাকে আগুন

Reporter Name / ৮১ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

রবিউল আলম,স্টাফ রিপোর্টার:

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা একটি ট্রাকে আগুন ধরিয়ে দেয়। রোববার সকালে উপজেলার ফুলবাড়ীয়া ইউনিয়নের বাঘচালা গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এলাকায় কয়েকদিন ধরে গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।

 

শনিবার (৯মে) দিনগত রোববার ভোররাতে একটি ট্রাক নিয়ে একদল ব্যক্তি বাগমারা এলাকায় গরু চুরি করতে আসে বলে অভিযোগ ওঠে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা চারদিক থেকে তাদের ধাওয়া করে।

 

এ সময় কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হলেও তিনজনকে আটক করে বিক্ষুব্ধ স্থানীয় জনতা। পরে তাদের গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু নিশ্চিত হয়।

 

ঘটনার পর উত্তেজিত জনতা অভিযুক্তদের ব্যবহৃত ট্রাকে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনায় এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা