• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Headline
পূবাইলে তরবারিসহ গ্রেফতার ১, পালাল ২-৩ ডাকাত গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও মিজ তানজিলা খানম পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’ পূবাইল থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার ইন্তেকালে গভীর শোক পূবাইল থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক চোর গ্রেফতার পূবাইল হায়দারাবাদ জাগিরার টেকে ঈদ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হারুন উর রশিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ হযরত আলী টিটু পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনসুর আলী

পূবাইলে ১৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

Reporter Name / ১৩৭ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

রবিউল আলম,স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন হায়দরাবাদ এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাসান ভান্ডারি নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পূবাইল থানা পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১২ মে ২০২৬) রাতে পূবাইল থানার এসআই (নিঃ) মোঃ রুহুল আমিন সঙ্গীয় ফোর্সসহ রাত্রীকালীন টহল ডিউটি পালনকালে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় হায়দরাবাদ কেজি স্কুল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে মোঃ হাসান @ হাসান ভান্ডারি (৪৫) নামে এক ব্যক্তিকে তার বসতবাড়ি থেকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত হাসান ভান্ডারি হায়দরাবাদ (কেজি স্কুল সংলগ্ন) এলাকার মৃত আঃ হাসেম ও মৃত জরিনা বেগমের ছেলে। তিনি গাজীপুর মহানগরীর পূবাইল থানার ৩৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

 

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে আসামীর হেফাজত থেকে ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধারকৃত ইয়াবাগুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজের দখলে রেখেছিল সে।

 

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পূবাইল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা