• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:১৯ অপরাহ্ন
Headline
পূবাইলে তরবারিসহ গ্রেফতার ১, পালাল ২-৩ ডাকাত গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও মিজ তানজিলা খানম পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’ পূবাইল থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার ইন্তেকালে গভীর শোক পূবাইল থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক চোর গ্রেফতার পূবাইল হায়দারাবাদ জাগিরার টেকে ঈদ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হারুন উর রশিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ হযরত আলী টিটু পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনসুর আলী

পূবাইলে প্রেমের টানাপোড়েনে ৬তলা ছাদ থেকে ঝাঁপ, তরুণীর আত্মহত্যার চেষ্টা

Reporter Name / ৫৯ Time View
Update : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

মোঃআতেফ ভূঁইয়া,বার্তা সম্পাদক:

গাজীপুরে প্রেমের সম্পর্কে টানাপোড়েন সহ্য করতে না পেরে ছয়তলা ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী। তবে অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেলেও তার ডান পা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা গেছে, আহত তরুণীর বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায়। তিনি ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান, গভীর রাতে গাজীপুরের মাঝোখান এলাকার একটি ছয়তলা ভবনের ছাদে উঠে যান ওই তরুণী। কিছুক্ষণ পর হঠাৎ নিচে ঝাঁপ দিলে আশপাশের লোকজন চিৎকার শুনে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে তাকে রক্তাক্ত ও গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে টঙ্গী সরকারি হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসকদের বরাতে জানা গেছে, দুর্ঘটনায় তার ডান পা গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে রাজধানীর পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই তরুণীর সঙ্গে সৌদি প্রবাসী এক যুবকের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি তাদের সম্পর্কে দূরত্ব ও টানাপোড়েন তৈরি হলে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারের দাবি, কয়েকদিন ধরেই তিনি মানসিক অস্থিরতায় ভুগছিলেন।

টঙ্গী সরকারি হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. আয়েশা বলেন, “তার অবস্থা আশঙ্কাজনক ছিল। উন্নত চিকিৎসার জন্য তাকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।”

এ বিষয়ে পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঘটনাটি সম্পর্কে তিনি অবগত হয়েছেন। কেউ অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি ঘটনাটিকে দুঃখজনক বলেও মন্তব্য করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা