• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Headline
পূবাইলে তরবারিসহ গ্রেফতার ১, পালাল ২-৩ ডাকাত গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও মিজ তানজিলা খানম পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’ পূবাইল থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার ইন্তেকালে গভীর শোক পূবাইল থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক চোর গ্রেফতার পূবাইল হায়দারাবাদ জাগিরার টেকে ঈদ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হারুন উর রশিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ হযরত আলী টিটু পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনসুর আলী

গাজীপুরে হঠাৎ অসুস্থ পোশাক কারখানা ৩০ শ্রমিক, একদিনের ছুটি ঘোষণা

Reporter Name / ৩৭ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

গাজীপুরের একটি কারখানার ৩০ জন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। মঙ্গলবার (১৯ মে) বেলা ১১টার দিকে ভোগরা বাসন সড়ক এলাকার আলেমা টেক্সটাইল মিলে এই ঘটনা ঘটে। এ ঘটনায় কারখানাটি একদিনের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

 

এদিকে অসুস্থ শ্রমিকদের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল তায়রুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালসহ স্থানীয় কয়েকটি ক্লিনিকে নেওয়া হয়েছে।

 

কারখানার প্রশাসন বিভাগের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, সকালে শ্রমিকরা স্বাভাবিকভাবে কাজে যোগ দেয়। সকাল ১০টার দিকে কয়েকজন শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাদেরকে উদ্ধার করে হাসপাতাল নিতে নিতে অন্তত ৩০ জন শ্রমিক মাথা ঘুরে পড়ে যায়। পরে তাদেরকেও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালসহ কয়েকটি ক্লিনিকে পাঠানো হয়েছে। তবে শ্রমিকরা কেনো অসুস্থ হয়ে পড়ছে তা জানা যায়নি।

 

বাসন সড়ক বিসমিল্লাহ হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আশরাফুল ইসলাম বলেন, যেসব অসুস্থ শ্রমিক এখানে এসেছিলেন তাদের মধ্যে অনেকেই শ্বাসকষ্টে আক্রান্ত ছিল। শ্রমিকরা জানিয়েছে কারখানার বাথরুমে যাওয়ার পর অনেকে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যান।

 

কারখানার কয়েকজন শ্রমিক জানিয়েছেন, ঈদুল আজহার ছুটি উপলক্ষ্যে গত কয়েকদিন ধরে দিনরাত ২৪ ঘণ্টা কাজ করছেন শ্রমিকরা। এতে অনেকে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েন। যার কারণে অনেকে অসুস্থ হয়ে যায়।

 

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেছেন, সকালে আলেমা টেক্সটাইলের বেশ কিছু শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের অবস্থা আশঙ্কা মুক্ত। কারখানা একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এখানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা