• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Headline
পূবাইলে তরবারিসহ গ্রেফতার ১, পালাল ২-৩ ডাকাত গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও মিজ তানজিলা খানম পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’ পূবাইল থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার ইন্তেকালে গভীর শোক পূবাইল থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক চোর গ্রেফতার পূবাইল হায়দারাবাদ জাগিরার টেকে ঈদ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হারুন উর রশিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ হযরত আলী টিটু পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনসুর আলী

গাজীপুরে আনসার-ভিডিপির ৪৬তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান

Reporter Name / ৩৪ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

মোঃআতেফ ভূঁইয়া,বার্তা সম্পাদক:

গাজীপুরের সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৬তম জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে তারেক রহমান প্রধান অতিথি হিসেবে সমাবেশে যোগ দেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একাডেমিতে আয়োজিত এ অনুষ্ঠান উৎসবমুখর ও জাঁকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।

দেশের আইনশৃঙ্খলা রক্ষা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং তৃণমূল পর্যায়ের আর্থ-সামাজিক উন্নয়নে নিয়োজিত বাহিনীটির বার্ষিক আয়োজনকে ঘিরে সদস্যদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

সকালে সমাবেশস্থলে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। এ সময় উপস্থিত ছিলেন সালাহ উদ্দিন আহমদ, মো. মনজুর মোর্শেদ চৌধুরী এবং মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

অনুষ্ঠানের শুরুতে প্রধানমন্ত্রী সুসজ্জিত প্যারেড গ্রাউন্ডে আয়োজিত কুচকাওয়াজ পরিদর্শন করেন এবং অভিবাদন মঞ্চ থেকে রাষ্ট্রীয় সালাম গ্রহণ করেন। এ সময় বাহিনীর সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন।

জাতীয় সমাবেশ উপলক্ষে একাডেমি প্রাঙ্গণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। অনুষ্ঠানে সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, বাহিনীর সদস্য এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পরে মুক্তিযুদ্ধে শহীদদের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। এছাড়া সফরসূচির অংশ হিসেবে গাজীপুর মহানগরীর গাছা এলাকায় জাতীয় দুর্যোগ ও প্রশিক্ষণ ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপনেরও কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা