• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:১৯ অপরাহ্ন
Headline
পূবাইলে তরবারিসহ গ্রেফতার ১, পালাল ২-৩ ডাকাত গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও মিজ তানজিলা খানম পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’ পূবাইল থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার ইন্তেকালে গভীর শোক পূবাইল থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক চোর গ্রেফতার পূবাইল হায়দারাবাদ জাগিরার টেকে ঈদ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হারুন উর রশিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ হযরত আলী টিটু পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনসুর আলী

গাজীপুরে পৃথক অভিযানে ছিনতাইকারী ও ভুয়া পুলিশ সদস্য গ্রেফতার

Reporter Name / ৩৬ Time View
Update : বুধবার, ২০ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগরের সদর থানা এলাকায় পৃথক বিশেষ অভিযানে এক ছিনতাইকারী ও এক ভুয়া পুলিশ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (১৯ মে) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেফতাররা হলেন সিরাজগঞ্জ সদর উপজেলার চক শিয়ালকোল এলাকার আবু বকর সিদ্দিক শান্তর ছেলে রাকিবুল হাসান ওরফে রাকিব (৩০) এবং বরগুনার বেতাগী উপজেলার দক্ষিণ বেতাগী এলাকার মরহুম কেরামত আলী শিকদারের ছেলে মো. আব্দুল জলিল শিকদার (৪৫)।

পুলিশ জানায়, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত বিশেষ টিম লক্ষ্মীপুরা তিন সড়ক এলাকায় অভিযান চালিয়ে রাকিবকে গ্রেফতার করে। তিনি গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানায় দায়ের হওয়া ১২টি মামলার আসামি বলে জানা গেছে। অভিযানের সময় তার কাছ থেকে দুটি ধারালো চাকু উদ্ধার করা হয়।

এদিকে একই রাতে ছোট দেওড়া এলাকায় পৃথক অভিযানে আব্দুল জলিল নামে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করা হয়। পুলিশের দাবি, দীর্ঘদিন ধরে তিনি পুলিশের পোশাক পরে সাধারণ মানুষকে বিভ্রান্ত ও প্রতারণা করে আসছিলেন। অভিযানের সময় তার কাছ থেকে পুলিশের পোশাকসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। তিনি ছোট দেওড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন বলে জানিয়েছে পুলিশ।

সদর থানার ওসি মো. আমিনুল ইসলাম বলেন, “মহানগর এলাকায় ছিনতাই, প্রতারণা ও ভুয়া পরিচয়ে অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। জননিরাপত্তা বিঘ্নিত করে এমন কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। অপরাধ দমনে গোয়েন্দা নজরদারি ও অভিযান আরও জোরদার করা হয়েছে।”

পুলিশ জানিয়েছে, গ্রেফতার দুই আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা