• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
Headline
পূবাইলে তরবারিসহ গ্রেফতার ১, পালাল ২-৩ ডাকাত গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও মিজ তানজিলা খানম পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’ পূবাইল থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার ইন্তেকালে গভীর শোক পূবাইল থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক চোর গ্রেফতার পূবাইল হায়দারাবাদ জাগিরার টেকে ঈদ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হারুন উর রশিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ হযরত আলী টিটু পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনসুর আলী

প্রস্তুত ঐতিহ্যবাহী পূবাইল বাজার পশুর হাট,কোরবানির পশু কেনাবেচা শুরু কাল

Reporter Name / ৬২ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

রবিউল আলম,স্টাফ রিপোর্টার:

গাজীপুর মহানগরীর ঐতিহ্যবাহী পূবাইল বাজার কোরবানির পশুর হাট এখন পুরোপুরি প্রস্তুত। বহু প্রতীক্ষিত এই হাটে আগামীকাল শনিবার সকাল থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে কোরবানির পশু কেনাবেচা। হাটকে ঘিরে ইতোমধ্যে পুরো এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। ক্রেতা-বিক্রেতা, খামারি ও বেপারীদের পদচারণায় সরগরম হয়ে উঠেছে পূবাইল বাজার এলাকা।

 

পূবাইল বেপারি পাড়া জামে মসজিদের উদ্যোগে আয়োজিত এ পশুর হাটে দেশের বিভিন্ন জেলা থেকে উন্নত জাতের গরু, মহিষ ও ছাগল নিয়ে আসছেন খামারি ও ব্যবসায়ীরা। ইতোমধ্যে ট্রাকভর্তি পশু হাটের উদ্দেশ্যে রওনা হয়েছে। ক্রেতাদের জন্য রাখা হয়েছে পছন্দমতো পশু কেনার সুব্যবস্থা।

 

হাটের ইজারাদার আফজাল হোসেন জানান,

“ক্রেতা ও বিক্রেতাদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নিরাপত্তা, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি, আলোকসজ্জা এবং যানবাহন পার্কিংয়ের বিষয়ে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে সবাই যেন স্বাচ্ছন্দ্যে পশু কেনাবেচা করতে পারেন, সেই ব্যবস্থা নেওয়া হয়েছে।”

 

স্থানীয় বেপারি যুবসমাজের নেতারা জানান, পূবাইল বাজারের পশুর হাট এ অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ঐতিহ্য ও আস্থার প্রতীক। প্রতিবছরের মতো এবারও লাখ লাখ টাকার পশু কেনাবেচার সম্ভাবনা রয়েছে। হাটকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতেও ফিরে এসেছে প্রাণচাঞ্চল্য। পরিবহন শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, খামারি ও দিনমজুরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে।

 

হাট এলাকায় ঘুরে দেখা গেছে, পশু রাখার জন্য নির্মাণ করা হয়েছে অস্থায়ী শেড। পাশাপাশি ক্রেতাদের চলাচল ও নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা।

 

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমসহ স্থানীয় এলাকাজুড়ে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। আয়োজকদের আশা, এবার হাটে বিপুল সংখ্যক ক্রেতা ও বিক্রেতার সমাগম ঘটবে।

 

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর সাংবাদিক ইউনিটির সভাপতি ও পূবাইল বেপারি পাড়া জামে মসজিদের সভাপতি মো. আখতার হোসেন, হাটের ইজারাদার আফজাল হোসেন, আবদুল আজিজ বেপারি, পূবাইল বাজার বেপারি যুবসমাজের মাসুদ রানা, জাকির হোসেন, নজরুল ইসলাম, মামুন মিয়া, আল আমিন, আরিফ আহমেদ, সুজন পাঠানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

আয়োজকরা দেশ-বিদেশের সকল কোরবানিদাতাকে পূবাইল বাজার পশুর হাটে এসে পছন্দের পশু কেনার আহ্বান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা