রবিউল আলম,স্টাফ রিপোর্টার:
গাজীপুর মহানগরীর ৩৯ নং ওয়ার্ডসহ দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন গাজীপুর মহানগর কৃষকদলের ১ নং সদস্য এবং গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী নূরুজ্জামান মৃধা।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, ভালোবাসা ও মানবতার শিক্ষা দেয়। এই ঈদের আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক। সকলের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক পবিত্র ঈদুল আজহা।”
তিনি আরও বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই ঈদের প্রকৃত আনন্দ পাওয়া সম্ভব। সবাইকে ভেদাভেদ ভুলে সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধনে আবদ্ধ হয়ে ঈদের আনন্দ উদযাপনের আহ্বান জানান তিনি।
এসময় নূরুজ্জামান মৃধা ৩৯ নং ওয়ার্ডবাসীর সার্বিক মঙ্গল, সুখ-সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করেন।