মোঃআতেফ ভূঁইয়া,বার্তা সম্পাদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিমকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পূবাইল সাংবাদিক ক্লাবের সাধারণ সম্পাদক এবং চ্যানেল এস-এর পূবাইল প্রতিনিধি ফয়সাল ভূঁইয়া।
এক শুভেচ্ছা বার্তায় ফয়সাল ভূঁইয়া বলেন, “পবিত্র ঈদুল আজহা ত্যাগ, ধৈর্য, সহমর্মিতা ও মানবতার এক মহান শিক্ষা বহন করে। ঈদ শুধু আনন্দের উৎসব নয়, এটি মানুষের মধ্যে সৌহার্দ্য, ভালোবাসা ও পারস্পরিক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় করে।”
তিনি আরও বলেন, “আমাদের সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের প্রতিও সহমর্মিতার হাত বাড়িয়ে দিতে হবে। ঈদের আনন্দ সবার মাঝে সমানভাবে ছড়িয়ে পড়লেই ঈদের প্রকৃত তাৎপর্য ফুটে উঠবে।”
তিনি দেশ ও জাতির কল্যাণ, শান্তি এবং সমৃদ্ধি কামনা করেন। পাশাপাশি সবাইকে স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান।
শেষে ফয়সাল ভূঁইয়া পূবাইলবাসীসহ সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “সবার জীবনে বয়ে আসুক অনাবিল আনন্দ। সবাইকে ঈদ মোবারক।”