রবিউল আলম,স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গাজীপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলনের পক্ষ থেকে গাজীপুর মহানগরীর পূবাইল থানাধীন সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পূবাইল থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক জনাব মনসুর আলী।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল আজহা ত্যাগ, আত্মশুদ্ধি ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের শিক্ষা দেয়। ঈদের এই আনন্দ ধনী-গরিব নির্বিশেষে সবার মাঝে ছড়িয়ে পড়ুক এবং সমাজে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হোক—এটাই প্রত্যাশা।
তিনি আরও বলেন, দেশের শান্তি, সমৃদ্ধি ও মানুষের কল্যাণ কামনায় সবাইকে একসাথে কাজ করতে হবে। ঈদের আনন্দ ভাগাভাগির মাধ্যমে মানবিক মূল্যবোধ আরও বিকশিত হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শেষে তিনি পূবাইলবাসীসহ দেশবাসীর সুখ, শান্তি, সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করে সবাইকে আবারও পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান।