রবিউল আলম,স্টাফ রিপোর্টার:
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর মহানগরীর ৩৯ নম্বর ওয়ার্ডের হায়দারাবাদ জাগিরার টেক এলাকাবাসীর উদ্যোগে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৯ মে) দিনব্যাপী জাগিরার টেক বালুর মাঠে আয়োজিত এই ক্রীড়া প্রতিযোগিতায় শিশু-কিশোর থেকে শুরু করে বিভিন্ন বয়সী মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ঈদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তুলতে স্থানীয়দের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক সম্পত্তি কর্মকর্তা, গাজীপুর মহানগর কৃষক দলের ১নং সদস্য ও ৩৯ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আলহাজ্ব মোঃ নুরুজ্জামান মৃধা (নিরু মৃধা)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ সাদ্দাম হোসেন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মেসার্স মৃধা এন্টারপ্রাইজের কর্ণধার মোছাঃ রাহিমা আক্তার রিনা।
এ আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন টঙ্গী এস.আর অফিসের দলিল লিখক ইয়াছিন মিয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর শহীদ জিয়া স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি কাজী আবুবকর ছিদ্দিক, যুগান্তর অনলাইনের বার্তা সম্পাদক মোহাম্মদ আতাউর রহমান, গাজীপুর মহানগর কৃষক দল নেতা ডা. মাহফুজুর রহমান, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা আব্দুল হাকিম, পুবাইল থানা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য মোহাম্মদ আব্দুল সাত্তার, মোঃ সিরাজ, আবুল কাশেম, মোঃ আলম, আবুল হোসেন,জাকির,হারুন উর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ।
দিনব্যাপী নানা ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকরা জানান, সমাজে সম্প্রীতি বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেই এ আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও ক্রীড়ামূলক আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।