• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Headline
পূবাইলে তরবারিসহ গ্রেফতার ১, পালাল ২-৩ ডাকাত গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও মিজ তানজিলা খানম পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’ পূবাইল থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার ইন্তেকালে গভীর শোক পূবাইল থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক চোর গ্রেফতার পূবাইল হায়দারাবাদ জাগিরার টেকে ঈদ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হারুন উর রশিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ হযরত আলী টিটু পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনসুর আলী

পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

রবিউল আলম,স্টাফ রিপোর্টার:

গাজীপুরের পূবাইল ইছালী এলাকায় অবস্থিত ফিওনা লাক্সারি রিসোর্টে শনিবার (৩০ মে) উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে “সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি”। সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলা এই বর্ণাঢ্য আয়োজনে অংশ নেন বিপুলসংখ্যক অতিথি, দর্শনার্থী ও বিনোদনপ্রেমী মানুষ।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় কথাসাহিত্যিক, উপস্থাপক ও বিশ্ববিদ্যালয় শিক্ষক নাইমুল রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রিয় DJ Anu MNR, নিউজ প্রেজেন্টার নুসরাত জাহান এবং আরজে ও অভিনেতা রাফসান। তাঁদের প্রাণবন্ত উপস্থিতি, দর্শকদের সঙ্গে আন্তরিক মতবিনিময় এবং বিনোদনমূলক পরিবেশ পুরো অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।

 

দিনব্যাপী আয়োজনে ছিল মনোমুগ্ধকর সঙ্গীত পরিবেশনা, ডি.জে. পার্টি, ফটোসেশন, আড্ডা ও বিনোদনের নানা আয়োজন। অতিথিরা রিসোর্টের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের পাশাপাশি কমপ্লিমেন্টারি সুইমিং সুবিধা ও বিশেষ প্রবেশ সুবিধা গ্রহণ করেন। পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে উৎসবমুখর এই আয়োজন উপভোগ করতে সকাল থেকেই দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

 

অনুষ্ঠান শেষে ফিওনা লাক্সারি রিসোর্ট এর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অংশগ্রহণকারী সকল অতিথি, সেলিব্রিটি অতিথি ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতেও অতিথিদের জন্য আরও আকর্ষণীয়, ব্যতিক্রমধর্মী ও বিনোদনসমৃদ্ধ আয়োজন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা