• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
Headline
পূবাইলে তরবারিসহ গ্রেফতার ১, পালাল ২-৩ ডাকাত গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও মিজ তানজিলা খানম পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’ পূবাইল থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার ইন্তেকালে গভীর শোক পূবাইল থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক চোর গ্রেফতার পূবাইল হায়দারাবাদ জাগিরার টেকে ঈদ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হারুন উর রশিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ হযরত আলী টিটু পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনসুর আলী

পূবাইলে তরবারিসহ গ্রেফতার ১, পালাল ২-৩ ডাকাত

Reporter Name / ২৫ Time View
Update : বুধবার, ৩ জুন, ২০২৬

মোঃআতেফ ভূঁইয়া,বার্তা সম্পাদক:

গাজীপুর মহানগরের পূবাইল থানার পুলিশের রাত্রীকালীন বিশেষ অভিযানে দেশীয় অস্ত্র (তরবারি)সহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা ডাকাত দলের আরও ২ থেকে ৩ জন সদস্য পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (২ জুন) রাতে পূবাইল থানার এসআই (নিরস্ত্র) মো. রুহুল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে মোবাইল-০৬ ডিউটি পালনকালে থানার মাজুখান এলাকার নীমতলী ব্রিজের পূর্ব পাশে ফাহমিদা এন্টারপ্রাইজ নামক বাঁশের দোকানের সামনে টঙ্গী-কালীগঞ্জ সড়কে অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে অবৈধভাবে একটি ধারালো দেশীয় অস্ত্র (তরবারি) নিজের হেফাজতে রাখার অভিযোগে মো. আরিফ খান (৩৯) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। জব্দকৃত তরবারিটির দৈর্ঘ্য প্রায় ১৮ ইঞ্চি এবং এতে কাঠের হাতল রয়েছে।

গ্রেফতারকৃত আরিফ খান মাজুখান পশ্চিমপাড়া এলাকার মৃত শাজাহান খান ও মৃত রাহেলা বেগমের ছেলে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা অজ্ঞাতনামা ২-৩ জন ডাকাত পালিয়ে যায়।

এ ঘটনায় পূবাইল থানায় অস্ত্র আইনের ১৯(এফ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলা নং-০১(০৬)২৬। পরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, আরিফ খান একজন পেশাদার অপরাধী। তার বিরুদ্ধে পূবাইল থানায় ডাকাতির প্রস্তুতি, ডাকাতি এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা