মোঃআতেফ ভূঁইয়া বার্তা সম্পাদক:
গাজীপুরের কালীগঞ্জ উপজেলার মেধাবী খুদে ফুটবলার সোহাদার পাশে দাঁড়িয়েছেন গাজীপুর-৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। তিনি হাসপাতালে গিয়ে আহত সোহাদার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তার চিকিৎসার সার্বিক অগ্রগতি পর্যবেক্ষণ করেন।
জানা যায়, কালীগঞ্জ উপজেলার ভাইয়াশুতি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও পাকুড়িয়া গ্রামের কৃতি সন্তান সোহাদা ‘নতুন কুঁড়ি’ ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। খেলা শেষে বাড়ি ফেরার পথে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় সে।
খবর পেয়ে দ্রুত হাসপাতালে ছুটে যান সংসদ সদস্য এ কে এম ফজলুল হক মিলন। এ সময় তিনি দায়িত্বরত চিকিৎসকদের সঙ্গে কথা বলে সোহাদার সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করার নির্দেশনা দেন। পাশাপাশি তিনি আহত সোহাদার দ্রুত সুস্থতা কামনা করেন এবং ভবিষ্যতেও তার পাশে থাকার আশ্বাস প্রদান করেন।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে সহানুভূতি ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সবাই সোহাদার দ্রুত আরোগ্য কামনা করছেন।