• বুধবার, ০৩ জুন ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Headline
পূবাইলে তরবারিসহ গ্রেফতার ১, পালাল ২-৩ ডাকাত গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও মিজ তানজিলা খানম পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’ পূবাইল থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার ইন্তেকালে গভীর শোক পূবাইল থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক চোর গ্রেফতার পূবাইল হায়দারাবাদ জাগিরার টেকে ঈদ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হারুন উর রশিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ হযরত আলী টিটু পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনসুর আলী

মাদারীপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ, নির্বাচিত ২২

Reporter Name / ৪৩ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

মো. সাব্বির আহমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধি:

 

মাদারীপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষা ফেব্রুয়ারি-২০২৬ এর চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হয়েছে।

 

মঙ্গলবার (৬ মে) বিকেলে মাদারীপুর পুলিশ লাইন্স ড্রিল শেডে আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করা হয়।

 

জেলা নিয়োগ বোর্ডের সভাপতি ও মাদারীপুরের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের নাম ঘোষণা করেন। এ সময় নির্বাচিতদের জেলা পুলিশের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

 

অনুষ্ঠানে নিয়োগ বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শরীয়তপুর শেখ শরীফ-উজ-জামান এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ফরিদপুর আজমীর হোসেন। এছাড়াও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, চাকরিপ্রার্থীরা এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

পুলিশ সূত্র জানায়, “সেবার ব্রতে চাকরি” স্লোগানকে সামনে রেখে শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে এ নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। প্রাথমিক বাছাই শেষে ৩৩১ জন প্রার্থী শারীরিক মাপ ও সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পান। পরে ১৩২ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ৩৩ জন মৌখিক পরীক্ষায় অংশ নেন। সব ধাপ শেষে ২২ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

 

চূড়ান্ত ফল প্রকাশের পর নির্বাচিত অনেক প্রার্থী তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করেন। এ সময় পুলিশ সুপার নবনির্বাচিতদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দেশসেবায় কাজ করার আহ্বান জানান।

 

নির্বাচিত প্রার্থীদের পুলিশ ভেরিফিকেশন ও স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রশিক্ষণের জন্য পাঠানো হবে বলে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা