• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
Headline
পূবাইলে তরবারিসহ গ্রেফতার ১, পালাল ২-৩ ডাকাত গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও মিজ তানজিলা খানম পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’ পূবাইল থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার ইন্তেকালে গভীর শোক পূবাইল থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক চোর গ্রেফতার পূবাইল হায়দারাবাদ জাগিরার টেকে ঈদ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হারুন উর রশিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ হযরত আলী টিটু পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনসুর আলী

২৪ ঘণ্টায় মাদারীপুরের চার থানায় বিশেষ অভিযানে ১৬ জন গ্রেফতার

Reporter Name / ৬৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

মো:সাব্বির আহমেদ,মাদারীপুর জেলা প্রতিনিধি:

 

গত ২৪ ঘণ্টায় মাদারীপুরের চারটি থানায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার মো. হাবিবুর রহমানের নির্দেশনায় মাদারীপুর সদর মডেল, কালকিনি, রাজৈর ও শিবচর থানার অফিসার ইনচার্জদের নেতৃত্বে বুধবার থেকে বৃহস্পতিবার এ অভিযান পরিচালনা করা হয়।

 

পুলিশ জানায়, মাদারীপুর সদর মডেল থানায় সিআর সাজা মামলায় ১ জন, সিআর মামলায় ২ জন এবং জিআর পরোয়ানাভুক্ত ৩ জনসহ মোট ৬ জনকে গ্রেফতার করা হয়। কালকিনি থানায় নিয়মিত মামলায় ১ জন ও সিআর পরোয়ানায় ১ জনসহ ২ জন, রাজৈর থানায় নিয়মিত মামলায় ৪ জন ও পরোয়ানাভুক্ত ২ জনসহ ৬ জন এবং শিবচর থানায় নিয়মিত মামলায় ১ জন ও সিআর পরোয়ানায় ১ জনসহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে।

 

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ। মাদক, কিশোর গ্যাং, সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে জেলা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা