• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
Headline
পূবাইলে তরবারিসহ গ্রেফতার ১, পালাল ২-৩ ডাকাত গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও মিজ তানজিলা খানম পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’ পূবাইল থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার ইন্তেকালে গভীর শোক পূবাইল থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক চোর গ্রেফতার পূবাইল হায়দারাবাদ জাগিরার টেকে ঈদ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হারুন উর রশিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ হযরত আলী টিটু পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনসুর আলী

নিখোঁজের ১০ দিন পর মিলল মা-মেয়ের অর্ধগলিত মরদেহ

Reporter Name / ৫৩ Time View
Update : শুক্রবার, ১৫ মে, ২০২৬

রাজবাড়ীর গোয়ালন্দে নিখোঁজের ১০ দিন পর এক নারী ও তার চার বছর বয়সী শিশু কন্যার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুর সদর ও গোয়ালন্দ উপজেলার সীমান্তবর্তী একটি কলাবাগান থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

 

নিহতরা হলেন জাহানারা বেগম (৩০) ও তার কন্যা সামিয়া আক্তার (৪)। জাহানারা গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের চর কর্নেশনা এলাকার লুৎফর সওদাগর গ্রামের আমজাদ শেখের স্ত্রী।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কলাবাগানের পাশে ছাগল চড়াতে গিয়ে রোকেয়া বেগম নামে এক নারী মাটির নিচে চাপা দেওয়া মরদেহের পা দেখতে পান। পরে খবর পেয়ে ফরিদপুর সদর থানা ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে গিয়ে মরদেহ দুটি উদ্ধার করে। সীমান্তবর্তী এলাকা হওয়ায় উদ্ধার অভিযানে উভয় জেলার পুলিশ এবং সিআইডির ক্রাইম সিন ইউনিট অংশ নেয়।

 

নিহতের স্বামী আমজাদ শেখ জানান, তিনি ও তার স্ত্রী ঢাকার আমিন বাজারের একটি ইটভাটায় কাজ করতেন। সেখানে তার স্ত্রী জনৈক এক যুবকের সাথে পরকীয়ায় জড়িয়ে পড়েন, যা নিয়ে বিচার-সালিশও হয়েছিল।

 

গত ৪ মে গ্রামের বাড়িতে একটি অনুষ্ঠানে যোগ দিতে এসে জাহানারা তার মেয়েকে নিয়ে নিখোঁজ হন। ৬ মে গোয়ালন্দ ঘাট থানায় এ বিষয়ে জিডি করা হয়েছিল। আমজাদ শেখের অভিযোগ, পরকীয়া প্রেমিকের হাতেই তার স্ত্রী ও সন্তান নির্মমভাবে খুনের শিকার হয়েছেন।

 

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শাহিদুল ইসলাম ও ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলটি ফরিদপুর জেলার সীমানায় হওয়ায় মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় গোয়ালন্দ ঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেপ্তারে তদন্ত শুরু হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা