• বুধবার, ০৩ জুন ২০২৬, ০৭:২২ অপরাহ্ন
Headline
পূবাইলে তরবারিসহ গ্রেফতার ১, পালাল ২-৩ ডাকাত গাজীপুর সিটি করপোরেশনের নতুন সিইও মিজ তানজিলা খানম পূবাইলে ফিওনা লাক্সারি রিসোর্টে অনুষ্ঠিত হলো ‘সেলিব্রিটি গেস্টস ঈদ ফেস্ট ও ডি.জে. পার্টি’ পূবাইল থানা শ্রমিকদলের সাংগঠনিক সম্পাদক ফিরোজ মিয়ার ইন্তেকালে গভীর শোক পূবাইল থানা পুলিশের অভিযানে চুরি মামলার এক চোর গ্রেফতার পূবাইল হায়দারাবাদ জাগিরার টেকে ঈদ ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন হারুন উর রশিদ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পূবাইলবাসীকে শুভেচ্ছা জানালেন মোঃ হযরত আলী টিটু পূবাইলবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন মনসুর আলী

বাসন থানা পুলিশের বিশেষ অভিযান: ৭ আসামী গ্রেফতার, আদালতে প্রেরণ

Reporter Name / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২৬ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

গাজীপুর মহানগরের বাসন থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৭ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ মে ২০২৬) তারিখে পরিচালিত এ অভিযানে বিভিন্ন মামলার আসামীদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, তেল চুরি মামলার এজাহারভুক্ত ৩ আসামীকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন— মোঃ হোসেন আলী (৪১), মোঃ জয় আলী (২৫) এবং মোঃ শাওন হোসেন বারী (২৭)। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এছাড়া ডাকাতির প্রস্তুতি মামলার তদন্তে সন্দেহভাজন (কুখ্যাত ছিনতাইকারী হিসেবে পরিচিত) ৩ জনকে আটক করা হয়। তারা হলেন— মোঃ হাবিবুর রহমান (২৩), উজ্জল শেখ (৩৮) এবং জাকারুল (১৯)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের বিরুদ্ধে একাধিক অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।

অন্যদিকে মারামারি মামলার এজাহারভুক্ত আসামী রাসেল সরকার (৩২)কেও গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সকল আসামীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বাংলাদেশ বিচার বিভাগ এর অধীন বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

ফেসবুকে আমরা