মোঃআতেফ ভূঁইয়া, বার্তা সম্পাদক:
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীসহ পূবাইলবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পূবাইল সাংবাদিক ক্লাবের সভাপতি ও দৈনিক জনবানী পত্রিকার পূবাইল প্রতিনিধি রবিউল আলম।
এক শুভেচ্ছা বার্তায় রবিউল আলম বলেন, “ঈদ মুসলিম উম্মাহর জন্য আনন্দ, ত্যাগ, ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধের এক অনন্য শিক্ষা নিয়ে আসে। এই পবিত্র দিনে সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোই ঈদের মূল শিক্ষা।”
তিনি আরও বলেন, “সমাজের অসহায় ও নিম্ন আয়ের মানুষের মুখেও যেন ঈদের হাসি ফুটে ওঠে, সে বিষয়ে সবাইকে মানবিক হওয়ার আহ্বান জানাই। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে পড়ুক—এই কামনা করি।”
রবিউল আলম দেশের শান্তি, উন্নয়ন ও সমৃদ্ধি কামনা করে সকলের সুস্বাস্থ্য ও নিরাপদ ঈদ উদযাপনের আহ্বান জানান।
শেষে তিনি পূবাইলবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম উম্মাহকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, “সবাইকে ঈদ মোবারক।”